ভূ - অভ্যন্তরে ভৌত অবস্থা Physical Condition of the Earth's Interior
ভূ - অভ্যন্তরে ভৌত অবস্থা Physical Condition of the Earth's Interior
ভূ - অভ্যন্তরে ভৌত অবস্থা Physical Condition of the Earth's Interior গ্রিক শব্দ ‘ Geo ' বলতে বোঝায় কঠিন , তরল ও গ্যাসীয় পদার্থ নিয়ে গড়ে ওঠা পৃথিবী এবং graphy শব্দের অর্থ বর্ণনা । প্রাচীন গ্রিক দার্শনিক এরাটোসথেনিস প্রথম ' Geography ' শব্দটি প্রথম ব্যবহার করেন যার অর্থ পৃথিবীর বর্ণনা । আধুনিক যুগের ভৌগোলিক রিচার্ড হার্টশোর্ন ( Richard Hartshorne ) - এর মতে ভূগোল হল ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যের সঠিক শৃঙ্খলাবদ্ধ এবং যুক্তিপূর্ণ বর্ণনা ও ব্যাখ্যা । কিন্তু ভূ - অভ্যন্তরকে বাদ দিয়ে ভূগোল বিষয় অসম্পূর্ণ থেকে যায় । কারণ ভূ - অভ্যন্তরের বিভিন্ন বিষয় যেমন তার গঠন প্রকৃতি , খনিজের অবস্থান ভূ - অভ্যন্তরীণ শক্তি , সেইসঙ্গে ভূপৃষ্ঠের উপর গড়ে ওঠা বিভিন্ন ভূমিরূপ এবং বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীকে গভীরভাবে প্রভাবিত করে । সুতরাং ভূ - অভ্যন্তর ভাগ সম্বন্ধে জানা খুব জরুরি । পৃথিবীর অভ্যন্তরভাগে সরাসরি পর্যবেক্ষণ কোনো মতে সম্ভব নয় । খনন এবং তেল সংগ্রহকে কেন্দ্র করে এখনও পর্যন্ত মানুষ ভূ - অভ্যন্তরে 7 কিমির বেশি গভীরে পৌঁছাতে পারেনি । অথচ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় তা খুবই সামান্য । বিভি…