অংশগ্রহণমূলক পরিকল্পনা (Participatory Planning) অংশগ্রহণমূলক পরিকল্পনা (Participatory Planning) বর্তমান, ভারতের বিকেন্দ্রীভূত বা বহুস্তরীয় পরিকল্পনার ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে, পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজটি শুধুমাত্র প্রশাসনিক স্তরের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পরিকল্পনায় সার্বিক অংশগ্রহণের বিষয়টি যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। এই ধরনের পরিকল্পনায় সমন্বয়, সহমত, দায়বদ্ধতা, প্রতিশ্রুতি এমনকি নৈতিক কর্তব্যের সুস্পষ্ট প্রতিফলন বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই, বিকেন্দ্রীভূত পরিকল্পনার একটি উন্নত এবং ফলনে পদক্ষেপকূপে অংশগ্রহণমূলক পরিকল্পনাকে দেখা হয়ে থাকে। ধারণা (Concept) অংশগ্রহণমূলক পরিকল্পনা হল এমন একটি পন্থা যেখানে সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গীকে কেমও অঙ্কিত লক্ষ্য অর্জনে সমানভাবে বিবেচনা করা হয়। এখানে, সমাজের সকল স্তরের মানুষের সুচিন্তিত মতামত ব আশিকে সম্মান করে গৃহীত পরিকল্পনাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া হয়। এই ধরনের পরিকল্পনার সুফল ভোগ কর থাকেন উপভোক্তা, দাতা, নীতি নির্ধারক, প্রযুক্তিবিদ প্রমুখ সমাজের সর্বস্তরের মানুষজন। "CIVICPLAN" নামক ওয়েবসাইটে বলা হয়েছে- "Participatory planning is a w…