ক্ষয়চক্র [Cycle of Erosion]

ক্ষয়চক্র [Cycle of Erosion]
● ক্ষয়চক্রের ধারণা (Concept of Cycle of Erosion)  ভূমিরূপবিদ্যার আলোচনায় ক্ষয়চক্র একটি উল্লেখযোগ্য বিষয়। ক্ষয়চক্রকে বাদ দিয়ে ভূমিরূপবিদ্যাকে ব্যাখ্যা করা যায় না। তাই ভূমিরূপবিদ্যায় ক্ষয়চক্রের অবদান অনস্বীকার্য। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই সেইসঙ্গে এটাও দেখি যে কোথাও ভূমিরূপ উঁচু আবার কোথাও ভূমিরূপ নীচু কিংবা কোথাও ভূমিরূপ মাঝারি উচ্চতাযুক্ত। এই ভূমিরূপগুলির অবস্থান আর্দ্র বা শুদ্ধ কিংবা নাতিআর্দ্র বা প্রায় শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলে। ভূপৃষ্ঠের ওপর অবস্থানরত সমস্ত ধরনের ভূদৃশ্যাবলি কিংবা ভূমিরূপের একটি জীবন ইতিহাস (life history) রয়েছে। আগে মনে করা হত প্রত্যেকটি ভূমিরূপের মধ্যে আলাদা আলাদা জীবন ইতিহাস রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেল যে ভূপৃষ্ঠে অবস্থানরত ভূমিরূপগুলি আলাদা নয়, সামগ্রিক ভূমিরূপের এক একটি অংশ বিশেষ। ভূপৃষ্ঠে আমরা কোথাও পর্বত, মালভূমি, সমভূমি আবার কোথাও শত্রু বা গম্বুজ আকৃতির ভূমিরূপ দেখতে পাই। ভূপৃষ্ঠে কোথাও ভূমির ঢাল খাড়াই (steep), মাঝারি (moderate) কিংবা মৃদু (gentle) ঢালযুক্ত ভূমিরূপ দেখতে পাই। সাধারণত য…

একটি মন্তব্য পোস্ট করুন