ভারতে মানব উন্নয়নের মান ও উন্নয়নের তারতম্যের নিয়ন্ত্রকসমূহ(Status of Human Development in India and Factors Responsible for Different Levels of Developments)
ভারতে মানব উন্নয়নের মান ও উন্নয়নের তারতম্যের নিয়ন্ত্রকসমূহ(Status of Human Development in India and Factors Responsible for Different Levels of Developments) ভূমিকা: ভারতের সুবিশাল জনসম্পদ সম্ভাবনা মানব উন্নয়নের ভিত্তি বলে ধরা যায়। সাম্প্রতিককালে মানব উন্নয়নের উল্লেখণীয় অগ্রগতি হয়েছে যা লক্ষ্য করা যায় গণতান্ত্রিক মাপকাঠিগুলিকে যেমন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও প্রাপ্তবয়স্কের সাক্ষরতা প্রভৃতি ক্ষেত্রে উন্নতির পরিসংখ্যান থেকে। বিভিন্ন পরিকল্পনায় Gross Domestic Product বৃদ্ধির হার ধরা হয়েছে ৮ শতাংশ এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানব উন্নয়নে। পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে কেবল GDP বৃদ্ধির ওপর নয়, সঙ্গে সঙ্গে মানব কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নের দিকেও। এর মধ্যে কেবল সকলের জন্য যথেষ্ট খাদ্য ও অন্যান্য ভোগ্যদ্রব্য পৌছে দেওয়াই নয়, লক্ষ্য রাখা হয়েছে মূল সামাজিক পরিষেবা বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং পয়ঃপ্রণালী ব্যবস্থার উন্নয়নের দিকেও। এই প্রকল্পে আরও রয়েছে অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা যাতে প্রতিটি ব্যক্তি ও গোষ্ঠীর কাছে পৌছোয়, সামাজিক বৈষম্য দূরীভূত হয় এবং গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে …