ভারতে শিল্পায়নের গুরুত্ব ( Importance of Industrialization in India )
শিল্পায়ন বিদেশি নির্ভরতা কমায়। প্রসঙ্গত ভারতে এই উদ্দেশ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1956-1961 সাল) থেকে প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়া হয়। 2014..
ভারতে শিল্পায়নের গুরুত্ব ( Importance of Industrialization in India )
ভারতে শিল্পায়নের গুরুত্ব ( Importance of Industrialization in India ) ভারত শিল্পায়নে উদ্যোগী দেশ। দেশের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে শিল্পায়ন অত্যন্ত জরুরি। কারণ - (1) শিল্পায়ন বিদেশি নির্ভরতা কমায়। প্রসঙ্গত ভারতে এই উদ্দেশ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1956-1961 সাল) থেকে প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়া হয়। 2014 সালে Make in India প্রকল্পের কাজ শুরু হয় (Box দৃষ্টব্য)। (2) শিল্পায়ন দেশের পেশাগত কাঠামো (Occupational structure)-তে অনুকূল পরিবর্তন আনে। কর্ম সংস্থানের সুযোগ বাড়ে। শ্রমিকের দক্ষতা ও উদ্ভাবন (Innovation) ক্ষমতা বৃদ্ধি পায়। (3) শিল্পায়নের মাধ্যমে কৃষি, শিল্প, ব্যাবসা ও পরিসেবা ক্ষেত্রের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়ে। একটি ক্ষেত্রের উন্নতি অন্য অর্থনৈতিক ক্ষেত্রটিকেও সমৃদ্ধ করে। একে “ট্রিক্স ডাউন প্রভাব” (Trickle Down Effect) বলে। যেমন পাঞ্জাবে সবুজ বিপ্লবের প্রভাবে যেমন গমের উৎপাদন বেড়েছে, তেমনি গম চাষে উন্নতি ঘটেছে বলেই পাঞ্জাবে কৃষির যন্ত্রপাতির বাজার বেড়েছে। এটি একটি চক্রাকার প্রভাব (Circular effect)। (4) শিল্পায়নের মাধ্যমে “সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল" (Social Over…