ক্রান্তীয় ঘূর্ণবাত(Tropical Cyclone)
ক্রান্তীয় ঘূর্ণবাত(Tropical Cyclone) ধারণা (Concept) নিরক্ষরেখার উভয়দিকে ১০ থেকে 20° অক্ষাংশের মধ্যে গঠিত ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাত নামে পরিচিত। এই অঞ্চলে সমুদ্রের উপর যখন একটি প্রবল নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় তখন উদ্বু-আর্দ্র বায়ু প্রথমে ওপরে উঠে এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে আবার কুণ্ডলাকারে (spiral of air) ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে নেমে আসে। ফলে বজ্রঝড়সহ প্রচুর বৃষ্টি হয়। (a tropical cyclone is a strom system characterized by a large low pressure centre and numerous thunderstroms that produce strong winds and heavy rain.) I বৈশিষ্ট্য (Characteristics) 1. পৃথিবীর কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে যেসব ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তা ক্রান্তীয় ঘূর্ণবাত (tropical cyclone) নামে পরিচিত। 2. ঘূর্ণনের কেন্দ্রে নিম্নচাপ (low pressure) থাকে। এই ঘূর্ণবাতে ব্যারোমিটার যন্ত্রের পারদ হঠাৎ নেমে যায়। অন্যভাবে বলা যায় ব্যারোমিটারের পারদ হঠাৎ নেমে গেলে ঘূর্ণবাতের আগমন সূচিত হয়। 3. ক্রান্তীয় ঘূর্ণবাতের আয়তন বৈচিত্র্যময়। এই ঘূর্ণবাতের ব্যাস সর্বনিম্ন 100 মিটার থেকে সর্বোচ্চ ৪০০ কিমি পর্যন্ত হতে পার…