সমানুপাতিক বর্গচিত্র (proportional square diagram)

Alborigato
সমানুপাতিক বর্গচিত্র (proportional square diagram) ধারণা (concept) লাক্ষেত্র (square) একটি দ্বিমাত্রিক চিত্র। এটি দৈর্ঘ্যে ও প্রস্থে সমান এবং নির্দিষ্ট স্কেল অনুসারে এই দৈর্ঘ্য ও প্রশ্ন নির্ধারিত হয়। বর্গক্ষেত্র চিত্র বা বর্গচিত্রকে ক্ষেত্রফল চিত্র নামেও পরিচিত। সাধারণত বসতবাড়ির সংখ্যা (গৃহের সংখ্যা), বনভূমির পরিমাণ, কৃষিভূমির পরিমাণ, মোট জনসংখ্যা ইত্যাদির পরিমাণ বোঝাতে বর্গচিত্র আঁকা হয়। একটি বর্গক্ষেত্র কোনো উপাদানের সমগ্র পরিমাণকে উপস্থাপন করে। বর্গক্ষেত্রের আকার উপাদানের পরিমাণের তারতম্যের ওপর নির্ভরশীল। একক উপাদান বিশিষ্ট কোনো রাশিতথ্যের পরিমাণের সঙ্গে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হয়। সংজ্ঞা (definition) ① কোনো রাশিতথ্যকে যখন লৈখিকভাবে পরিমাণের অনুপাত অনুযায়ী বর্গক্ষেত্ররূপে উপস্থাপিত করা হয়, তখন তাকে সমানুপাতিক বর্গচিত্র বলে। ② পরিমাণের অনুপাত অনুযায়ী অঙ্কিত কর্গক্ষেত্রকে আনুপাতিক বর্গচিত্র বা সমানুপাতিক বর্গচিত্র বলে। নীতি (principle): বর্গচিত্র একটি সুনির্দিষ্ট নীতির ওপর ভিত্তি করে গঠিত। বর্গচিত্রের ক্ষেত্রফল উপাদানের পরিমাণের সঙ্গো সমানুপাতিক। সুতরাং বর্গচিত্রের ক্ষেত্রফল অর্থ…

একটি মন্তব্য পোস্ট করুন