প্রবাহ মানচিত্র বা প্রবাহচিত্র (flow map or flow diagram)
Alborigato
প্রবাহ মানচিত্র বা প্রবাহচিত্র (flow map or flow diagram)
প্রবাহ মানচিত্র বা প্রবাহচিত্র (flow map or flow diagram) ধারণা (introduction) ব্রিটিশ ভৌগোলিক ডি. এ. গিলমর (D. A. Gillmor) আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে গবাদিপশুর পরিব্রাজন cattle movement in the republic of Ireland) দেখাতে প্রবাহ চিত্র বা প্রবাহ মানচিত্র ব্যবহার করেন। সামাজিক ভৌগোলিকরা এই চিত্রকে গতিশীল (dynamic) মানচিত্র রূপে গণ্য করেন। পণ্য আদান-প্রদান, যাত্রী পরিবহন প্রভৃতি গাড়ির সংখ্যা রেখা বা তাঁর চিহ্ন এঁকে যখন মানচিত্রে দেখানো হয় তখন তাকে ফ্রো-ম্যাপ বা প্রবাহ মানচিত্র বলে। কোনো অঞ্চলে যদি যানবাহন চলাচল বা যাত্রী গমনাগমন বেশি হয় তবে জানতে হবে যে, ওই অঞ্চল খুবই উন্নত এবং কর্মব্যস্ত। প্রবাহ চিত্রের বিস্তৃতি যানবাহন বা যাত্রী চলাচলের পরিমাণের ওপর নির্ভর করে। চলাচল বেশি হলে প্রবাহের বিস্তৃতি বা মাত্রা বেশি হবে এবং চলাচল কম হলে প্রবাহের বিস্তৃতি বা মাত্রা কম হবে। এরূপ চলাচল প্রবাহরেখার সংখ্যা এবং প্রবাহ রেখা মোটা কিংবা সরু দ্বারা দেখানো যায়। যদি প্রবাহ বেশি হয় তবে রেখার সংখ্যা বেশি হবে এবং স্বাভাবিকভাবেই বিস্তৃতি বা মাত্রা বেড়ে যাবে। এবং প্রবাহ কম হলে রেখার সংখ্যাও কম হবে। আবার প্রবাহের ম…