মানচিত্র স্কেল-এর হ্রাস ও বৃদ্ধি নির্ণয় (computation of reduction and enlargement of map scale)
মানচিত্র স্কেল-এর হ্রাস ও বৃদ্ধি নির্ণয় (computation of reduction and enlargement of map scale) ধারণা (concept) ব্যবহারের সুবিধার জন্য (ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক) মানচিত্র বা নকশাকে ছোটো বা বড়ো অর্থাৎ মানচিত্র বা নকশার ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি করে পুনরায় নতুন মানচিত্র (new map) বা নকশা প্রস্তুত করা হয়। মূল মানচিত্র (original map)-কে ছোটো বা বড়ো করলে মানচিত্রের স্কেল ক্ষেত্রফল (যেমন- কৃষিজমি, বনভূমি) এবং মানচিত্রে প্রদর্শিত বিভিন্ন প্রাকৃতিক (যেমন- নদ-নদী) ও অপ্রাকৃতিক (যেমন-সড়কপথ, রেলপথ) উপাদানগুলির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। অথচ ভূমিতে ঐ সকল উপাদানের প্রকৃত দৈর্ঘ্য ও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাই মূল মানচিত্রের স্কেলের সাপেক্ষে হ্রাস প্রাপ্ত অথবা বৃদ্ধি প্রাপ্ত মানচিত্র নতুন মানচিত্রে (new map) পরিবর্তন ঘটে। মানচিত্রের হ্রাস (reduction of map) সংজ্ঞা (definition): মূল মানচিত্র বা নকশাকে আকৃতিতে ছোটো করে অর্থাৎ ক্ষেত্রফলের হ্রাস ঘটিয়ে নতুন মানচিত্র তৈরি করা হলে তাকে মানচিত্রের হ্রাস বা হ্রাসপ্রাপ্ত মানচিত্র বলে। বৈশিষ্ট্য (characteristics): ① হ্রাসপ্রাপ্ত মানচিত্র মূল মানচিত্র অপেক্ষা আক…