ভারতের মৃত্তিকা(Soils of India)
ভারতের মৃত্তিকা(Soils of India) মৃত্তিকা যে কোনো দেশের পক্ষেই মূল্যবান সম্পদ। মৃত্তিকার গুণাগুণের ওপর কোন দেশের কৃষিকাজের সাফল্য নির্ভর করে। মৃত্তিকার উর্বরতা নির্ভর করে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ, জলধারণ ক্ষমতার তারতম্য, অম্ল বা ক্ষারকীয়তার পরিমাণ, বালি বা কাদার পরিমাণ ইত্যাদির ওপর। এইভাবে মৃত্তিকার তারতম্যে দেশের কৃষিজ সম্পদেরও যথেষ্ট তারতম্য লক্ষ্য করা যায়। মৃত্তিকার শ্রেণিবিভাগ : ভারতের মৃত্তিকাকে বৈজ্ঞানিক ভিত্তিতে নিম্নলিখিত ভাবে বিভক্ত করা যায়। যথা- (১) পলল বা পাললিক মৃত্তিকা : উত্তর ভারতের নদী-বিধৌত বিশাল সমভূমি অঞ্চলে এবং দক্ষিণ ভারতে নদী তীরবর্তী সমভূমিতে এই মৃত্তিকা দেখা যায়। যেমন- সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের নদীবাহিত পলল সমভূমি। পর্বত বা মালভূমি অঞ্চল থেকে নদী যে সকল শিলাচূর্ণ বয়ে এনে পলল আকারে সমভূমিতে সঞ্চয় করে তাকেই পলল বা পাললিক মৃত্তিকা বলে। দু-ধরনের পলল মৃত্তিকা দেখা যায়- (ক) নদী থেকে দূরে সমভূমির অপেক্ষাকৃত উঁচু অংশে প্রাচীন পলিমাটিকে 'ভাঙ্গর' (খ) নদীর কাছে নদীর উভয় তীরবর্তী অঞ্চলে গঠিত নবীন পলিমাটিকে 'খাদার' বলে। পশ্চিমবঙ্গে ভাগীরথীর পশ্চিমে রাঢ় অঞ্চ…