জনসংখ্যা: বণ্টন, বৃদ্ধি, গঠন ও জনসংখ্যানীতি(Population: Distribution, Growth, Structure and Population Policy)
Alborigato
জনসংখ্যা: বণ্টন, বৃদ্ধি, গঠন ও জনসংখ্যানীতি(Population: Distribution, Growth, Structure and Population Policy)
জনসংখ্যা: বণ্টন, বৃদ্ধি, গঠন ও জনসংখ্যানীতি(Population: Distribution, Growth, Structure and Population Policy) ► ভারতে আদমসুমারী (Census) : ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনা সহ সামাজিক ও অর্থনৈতিক বিষয়াবলীর পরিসংখ্যান নেওয়া হয়। একে সেন্সাস (census) বলে। জনগণনা এর অন্যতম বিষয়। বলে বাংলায় একে আদম (মানুষ) সুমারী বলে। ► মনুষ্য শক্তি (Man Power): তৃতীয় বিশ্বের দেশগুলিতে অফুরন্ত জনশক্তি রয়েছে যে শক্তির উৎকর্ষ সাধন দেশগুলির উন্নতির মূল ভিত্তি। মানব সম্পদ উন্নতির একটি গুরুত্বপূর্ণ দিক হল মনুষ্য শক্তির পরিকল্পিত উন্নয়ন যা উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সম্ভব করে। এই মনুষ্য শক্তি হল শ্রমশক্তি যা সম্পদ উন্নয়নে প্রয়োজন হয় এবং দক্ষতা, নৈপুণ্য ও বন্টনের তারতম্যে সম্পদ উন্নয়নকে প্রভাবিত করে। ► মনুষ্যশক্তির উৎস জনসংখ্যার বণ্টন: ভারত একটি জনবহুল দেশ, বিপুল তার শ্রমশক্তি। কিন্তু সেই শক্তির এক উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত বা স্বল্প-ব্যবহৃত (Un-utilised or under utilised)। কোন দেশের জনসংখ্যাই তার শ্রমশক্তির উৎস। সেজন্য ভারতের শ্রমশক্তির যোগানদার এই জনসংখ্যার বণ্টনের স্বরূপটি জানা প্রয়োজন। ▶ ভারতের জনসংখ্যার বণ্টন…