চা-চাষের উপযোগী অবস্থা (Conditions of Growth for Tea)

Alborigato
চা-চাষের উপযোগী অবস্থা (Conditions of Growth for Tea) (১) জলবায়ু (Climate) - চা ক্রান্তীয় উচ্চ ও আর্দ্র জলবায়ুর ফসল। এজন্য প্রচুর উত্তাপ ও বৃষ্টিপাত প্রয়োজন। বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার এবং শ্রীমকালীন উচ্চতা অন্তত ২৫° সেন্টিগ্রেড হওয়া প্রয়োজন। মৌসুমি জলবায়ু অঞ্চলে যেখানে প্রচুর বৃষ্টিপাত ও যথেষ্ট উষ্মতা রয়েছে সেই সব অঞ্চলে অন্যান্য অবস্থা অনুকূল থাকলে চা উৎপাদন ভালো হয়।  (২) মৃত্তিকা (Soil)- উর্বর লৌহমিশ্রিত দোঁয়াশ মাটি চা উৎপাদনের পক্ষে আদর্শ। চা গাছে যাতে যথেষ্ট পাতা বের হয় এবং উপযুক্ত বৃদ্ধি পায় এজন্য জমিতে নিয়মিত সার দিতে হয়। (৩) ভূমিরূপ (Land-form)- জলনিকাশি ব্যবস্থাসম্পন্ন ঢালু জমি, যেমন-পাহাড়ের ঢাল ও পাদদেশীয় অঞ্চল। চা গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর। (৪) শ্রমিক (Labour)-  চা পাতা হাতে করে যত্নের সঙ্গো তুলতে হয়। চা-এর গুণাগুণ পাতা সংগ্রহের ওপরও নির্ভর করে। দুটি পাতা একটি কুঁড়ি (Two leaves and a bud) ঠিকভাবে চয়ন করতে পারলে চা-এর গুণাগুণ ভালো থাকে। এজন্য প্রচুর সুলভ ও নিপুণ শ্রমিক দরকার। নারী শ্রমিকেরা এই কাজে পারদর্শী বলে বেশি সংখ্যায় নারী শ্রমিক পাতা তোলার কাজে নিয়োগ…

একটি মন্তব্য পোস্ট করুন