উৎপাদনশীলতা (Productivity)
উৎপাদনশীলতা (Productivity) ধ্রুপদি দৃষ্টিভঙ্গি থেকে উৎপাদনশীলতা (productivity) বলতে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো কাঁচামালের পরিমাণ এবং উৎপাদনের পরিমাণের অনুপাতকে বোঝায়। যেমন। টন তুলো থেকে 1 টন সুতো উৎপাদন করা যায়। সুতরাং তুলোর উৎপাদনশীলতা সুতো উৎপাদনের সাপেক্ষে।। এই কারণে ওয়েবার তুলোকে বিশুদ্ধ কাঁচামাল (pure raw material) বলেছেন। আধুনিক কালে উৎপাদনশীলতা শুধুমাত্র কাঁচামালের উৎপাদনযোগ্যতার ধারণার ওপর নির্ভরশীল নয়। উৎপাদনশীলতা (productivity) হল উৎপাদনে দক্ষতার পরিমাপ। শ্রমিক, যন্ত্রপাতি, ফ্যাক্টরি (factory), ব্যবস্থা (system) প্রভৃতি উপাদানগুলি উৎপাদনের ইনপুটগুলিকে (input) কী পরিমাণ আউটপুটে (output) পরিণত করে সেই পারদর্শিতার পরিমাপ হল প্রোডাকটিভিটি বা উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার গুরুত্ব (Importance of productivity) উৎপাদন ক্ষেত্রে ব্যয় দক্ষতার (cost efficiency) অন্যতম নিয়ন্ত্রক হল উৎপাদনশীলতা। অর্থনীতিবিদ পল ক্রুগম্যান (Paul Krugman)-এর ভাষায় উৎপাদনশীলতা কখনই সমগ্র উৎপাদনকে বোঝায় না। তবে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতার গুরুত্ব উৎপাদন ক্ষেত্রে সর্বাধিক হয়ে দাঁড়ায়। যেমন একটি নির্দিষ্ট সময় পর্বে কোনো …