নব অর্থনৈতিক ভূগোল (New Economic Geography - NEG)
নব অর্থনৈতিক ভূগোল (New Economic Geography - NEG) নব অর্থনৈতিক ভূগোল, ইংরেজিতে New Economic Geography (সংক্ষেপে NEG), হল প্রথাগত অর্থনৈতিক ভূগোলের আলোচনাকে গাণিতিক মডেল-এর সাহায্যে ব্যাখ্যা দেওয়ার এক নতুন ধারা। 1990-এর দশকে এই নব ধারার অর্থনৈতিক ভূগোলের সূচনা হয়। পল ক্রুগম্যান (Paul Krugman, 1985, 1998), মাসাহিসা ফুজিতা (Masahisa Fujita, 1999, 2004), স্টিভেন ব্র্যাকম্যান (Steven Brakman, 2002, 2004), রিচার্ড বলডুইন (Richard Baldwin, 2003), জন ভারনন হেনডারসন (John Vernon Henderson, 2005), প্রমুখ অর্থনীতিবিদগণ অর্থশাস্ত্রের আলোচনায় "অবস্থান" ও "দেশ" (Location and Space)-এর ধারণা সংযুক্ত করেন। ফলে একটি নতুন আলোচনা ক্ষেত্রের সৃষ্টি হয়, যাকে অর্থনীতিবিদ রন মার্টিন (Ron Martin, 2011) নাম দিয়েছেন "জিওগ্রাফিক্যাল ইকনমিক্স" (Geographical Economics)। এই জিওগ্রাফিক্যাল ইকনমিক্স হল নব অর্থনৈতিক ভূগোলের (NEG) ভিত্তি। নব অর্থনৈতিক ভূগোলের উদ্ভব (Evolution of NEG): নব অর্থনৈতিক ভূগোলের উদ্ভব ও বিবর্তনকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়, যেমন- (1) 1990-এর দশকের শুরু: এই সময়ে পল…