সম্পদ ও দ্বন্দ্ব (Resources and Conflict)
পৃথিবীতে খনিজ সম্পদের আহরণ ও ব্যবহারের ধরণ লক্ষ করলে দেখা যায় যে অন্য লাভজনক বিকল্প অর্থনৈতিক উদ্যোগ নেই বলে, যেখানেই কোনো দেশ তার খনিজ সম্পদকে অতিরি
সম্পদ ও দ্বন্দ্ব (Resources and Conflict) সম্পদ অধিকাংশ ক্ষেত্রে প্রকৃতির দান, বিশেষত সেই সম্পদ যদি খনিজ ধাতব/অধাতব ও জ্বালানি সম্পদ হয়, যেমন- আকরিক লোহা, খনিজ তেল, তামা, হিরে ইত্যাদি। তবে এই সমস্ত সম্পদ হল আঞ্চলিক সম্পদ (localised resources) এবং পৃথিবীর বহু দেশ তাদের অর্থনীতিকে সচল রাখতে, যেমন— ইরান, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব প্রজাতন্ত্র (খনিজ তেল); সিয়েরা লিওন (হিরে), কঙ্গো (সোনা, তামা, কোবাল্ট) ইত্যাদি খনিজ দ্রব্য আহরণ ও রপ্তানিরপ র বিশেষ ভাবে নির্ভর করে। পৃথিবীতে খনিজ সম্পদের আহরণ ও ব্যবহারের ধরণ লক্ষ করলে দেখা যায় যে অন্য লাভজনক বিকল্প অর্থনৈতিক উদ্যোগ নেই বলে, যেখানেই কোনো দেশ তার খনিজ সম্পদকে অতিরিক্ত আহরণ করে তার নিজস্ব অর্থনৈতিক চাহিদা মেটানোর চেষ্টা করেছে, সেখানেই প্রতিবেশী বা অন্য কোনো দেশ ওই খনিজ সম্পদের ওপর তার অধিকার দাবী করে, যে-কোনো অজুহাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। যেমন— ইরাক-কুয়েত এর যুদ্ধ (1990)। এই দুই দেশের মধ্যে যুদ্ধের মূল কারণ ছিল ঋণগ্রস্ত ইরাক খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ কুয়েত-এর তেল সম্পদ ব্যবহার করে নিজেদের দেনার ভার কমাতে চেয়েছিল। আবার 2019 সা…