হুগলি শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্প (Major Industries of Hooghly Industrial Region) :
এই অঞ্চলটি ধীরে ধীরে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে এখানে 71টি পাটকল অবস্থিত। হুগলি নদীর উভয় তীরে পাটশিল্পের প্রধান....
হুগলি শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্প (Major Industries of Hooghly Industrial Region) : এখানকার প্রধান শিল্প হল – পাটশিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস-বয়নশিল্প, কাগজশিল্প, রাসায়ানিক শিল্প প্রভৃতি। • পাটশিল্প : ভারতে প্রথম পাটকল রিষড়ায় 1859 সালে স্থাপিত হয়। স্থানীয় কাঁচাপাট, কলকাতা বন্দরের মাধ্যমে পাটজাত দ্রব্য রপ্তানি ও যন্ত্রাংশ আনার সুযোগ, সুলভ শ্রমিক প্রভৃতি সুবিধার জন্য এই অঞ্চলটি ধীরে ধীরে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে এখানে 71টি পাটকল অবস্থিত। হুগলি নদীর উভয় তীরে পাটশিল্পের প্রধান কেন্দ্রগুলি হল – বজবজ, বিড়লাপুর, উলুবেড়িয়া, সাঁকরাইল, জগদ্দল, কাকিনাড়া, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, আগরপাড়া, শ্যামনগর, বালি প্রভৃতি। ■ ইঞ্জিনিয়ারিং শিল্পঃ ইঞ্জিনিয়ারিং শিল্প এখানকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্প। (1) ডানকুনিতে EMU কোচ নির্মাণ, (2) লিলুয়া ও কাঁচরাপাড়ায় রেলইঞ্জিন মেরামতের কারখানা, (3) গার্ডেনরীচে জাহাজ নির্মাণ কারখানা, (4) দমদমে জেসপ এর রেলের ওয়াগন, ক্রেন প্রভৃতি তৈরির কারখানা, (5) বেলঘরিয়ায় টেক্সম্যাকোর বয়ন শিল্পের যন্ত্রপাতি-নির্মাণ কারখানা, (6) …