যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চলন হয় তাকেই পরিচলন পদ্ধতি বলে।...
তাপের পরিচলন (Convection of heat)
2. তাপের পরিচলন (Convection of heat) যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চলন হয় তাকেই পরিচলন পদ্ধতি বলে। এই প্রক্রিয়ায় তরলের অণুগুলি তাপ গ্রহণ করে মুক্তভাবে সঞ্চালিত হয় এবং অন্যান্য অণুগুলিকে তাপের উৎসের দিকে ঠেলে দেয়। এভাবে ধীরে ধীরে সব অণুগুলিই তাপ গ্রহণ করে ছড়িয়ে পড়ে। একটি কেটলিতে জল গরম করলে কেটলির নীচের দিকের জলের অণুগুলি প্রথমে তাপ গ্রহণ করে, তারপর ঊর্ধ্বমুখী হয় এবং ওপরের দিকের অণুগুলিকে নীচের দিকে ঠেলে দেয়। ক্রমান্বয়ে চলতে থাকা প্রক্রিয়াটি এভাবে সমগ্র জলকেই উত্তপ্ত করে (চিত্র )। গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত হওয়ায় বায়ুমণ্ডলে তাপের সঞ্চলনের ক্ষেত্রে সর্বাধিক উপযোগী প্রক্রিয়া হল পরিচলন প্রক্রিয়া। ভূপৃষ্ঠ সর্বপ্রথম সৌরশক্তি শোষণ করে উত্তপ্ত হয়। | ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর অণুগুলি (molecules) উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে পরিবহণ (Conduction) প্রক্রিয়ায় তাপশক্তি অর্জন করে আন্দোলিত হয় ও তাপ লাভ করে। তাই এই উত্তপ্ত অণুগুলি প্রসারিত হয়ে আয়তনে বেড়ে তার পার্শ্ববর্তী শীতল বায়ুর তুলনায় স্বল্প ঘনত্বের হয়ে পড়ে এবং তুলনামূলকভাবে হালকা হয়ে যায়…