ভারতে স্বাধীনতার পর পৌরায়ন দ্রুততর হয়। শিল্পায়ন ও সরকারের পাশাপাশি বেসরকারি লগ্নির হাত ধরে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পৌর জনসংখ্যা বৃদ্ধি ঘটে এব
ভারতে পৌরায়ন (Urbanisation in India)
ভারতে পৌরায়ন (Urbanisation in India): ভারতে স্বাধীনতার পর পৌরায়ন দ্রুততর হয়। শিল্পায়ন ও সরকারের পাশাপাশি বেসরকারি লগ্নির হাত ধরে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পৌর জনসংখ্যা বৃদ্ধি ঘটে এবং পৌরায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়। ১৯০১ খ্রিস্টাব্দে ভারতে পৌর জনসংখ্যা ছিল দেশের মোট জনসংখ্যার ১১.৪%। স্বাধীনতার পরবর্তী সেন্সাস-এ অর্থাৎ ১৯৫১ খ্রিস্টাব্দে ভারতে পৌর জনসংখ্যা ছিল ১৭.৬%। ২০০১ খ্রিস্টাব্দে পৌর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮.৫৩% ও ২০১১ সেন্সাস অনুসারে তা আরো বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩১.১৬%। ২০৩০ সালের মধ্যে ভারতে পৌর জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়ে ৪০% অতিক্রম করবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ভারতে পৌরায়নের প্রধান কারণসমূহ : শিল্পের প্রসার ও শিল্পাঞ্চলের সংখ্যা এবং আয়তন বৃদ্ধি, ও বিভিন্ন পরিকল্পনাকালে অর্থনৈতিক উন্নয়নের অঙ্গস্বরূপ পৌরায়নের প্রসার, মহানগর এলাকায় জনসংখ্যার চাপ এড়াতে নতুন নতুন উপনগরী সৃষ্টি, সরকারী পরিষেবাক্ষেত্রগুলির যেমন পরিবহন ও যোগাযোগ, রাস্তাঘাটের উন্নতি, জল সরবরাহ ও বিদ্যুতায়ন, গৃহ নির্মাণ প্রকল্প রূপায়ণ ইত্যাদি, ও দেশভাগের পর থেকে কয়েক দশক ধরে জনসংখ্যার অভিবাসন, গ্…