দৃশ্যানুগ অভিক্ষেপ (perspective projection)

Alborigato
দৃশ্যানুগ অভিক্ষেপ (perspective projection) সংজ্ঞা (definition) অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সমন্বিত কাচের তৈরি ভূ-গোলকের নির্দিষ্ট উৎস বিন্দু থেকে আলোক পাঠালে ওই অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছায়া বিপরীত পার্শ্বে কোনো বিকাশযোগ্য তলে প্রতিফলিত হয়ে যে অভিক্ষেপ সৃষ্টি করে তাকে দৃশ্যানুগ অভিক্ষেপ বলে। বৈশিষ্ট্য (characteristics) (1)এই অভিক্ষেপ আলোর উৎস নির্ভর। (2)আলোর ধর্ম অনুসারে এই অভিক্ষেপ গঠিত হয় বলে একে জ্যামিতিক অভিক্ষেপও (geometric projection) বলে। (3)এরূপ অভিক্ষেপে বিকাশযোগ্য তল সৃজনী ভূ-গোলকের একটি মাত্র বিন্দু স্পর্শ করে, তাই এরূপ অভিক্ষেপ সমতলীয়। অভিক্ষেপের অন্তর্গত। শ্রেণিবিভাগ (classification) আলোর উৎস অনুযায়ী দৃশ্যানুগ অভিক্ষেপ তিন প্রকার। যথা- ① স্পর্শকতল যে বিন্দুতে অবস্থান করে আলোর উৎস তার বিপরীত বিন্দুতে অবস্থান করে। যেমন- polar zenithal stereographic projection. ② এক্ষেত্রে আলোর উৎস সৃজনী ভূ-গোলক এর কেন্দ্রে থাকে। যেমন- polar zenithal gnomonic projection. ③ এক্ষেত্রে আলোর উৎস অসীম দূরত্বে অবস্থান করে। যেমন- polar zenithal orthographic projection. উদাহরণ (example) polar zenithal stereographic…

একটি মন্তব্য পোস্ট করুন