ভারতের আঞ্চলিকতা (Regionalism in India) ভারতের আঞ্চলিকতা (Regionalism in India) ভারত সমগ্র বিশ্বের একটি বহুমাত্রিক ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাবধারা বহনকারী দেশ। এখানকার প্রাকৃতিক তথা ভৌগোলিক পরিবেশের বিস্ময়কর বৈচিত্র্য একদিকে আঞ্চলিক স্বাতন্ত্র্যকে যেভাবে অক্ষুণ্ণ রেখেছে, পাশাপাশি এদেশের বহু-জাতি, বহু-ভাষী কিংবা বিভিন্ন ধর্মীয়-গোষ্ঠীর আঞ্চলিক অনুভূতি, স্থানীয় আশা-আকাঙ্ক্ষা, রাষ্ট্রীয় আনুগত্যতা নির্ভর একাধিক আঞ্চলিক দল বা আঞ্চলিক প্রতিষ্ঠানগুলি স্বকর্তৃত্বের দাবি জানিয়ে আঞ্চলিকতা দৃষ্টিভঙ্গিকে ক্ষুণ্ণও করেছে। পটভূমি (Background) : ভারতে আঞ্চলিকতার পটভূমিকে বুঝতে গেলে প্রথমেই এই ভূখণ্ডের বিভিন্ন আঞ্চলিক মাত্রাকে জানা একান্ত প্রয়োজন। আসলে, অঞ্চল হিসাবে ভারত এমনই একটি বহুমুখী ভৌগোলিক ক্ষেত্র, যেখানে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের প্রতিটি এলাকাই স্বতন্ত্র অথচ উন্মুক্তভাবে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এমনকি সামরিক ক্ষেত্রের প্রতিটি উপাদানগুলিকে সমানভাবে সংরক্ষণ করে থাকে। সেই অতীত কাল থেকে এদেশের বিস্তৃত আঞ্চলিক পরিসরকে ঘিরে বহুত্ববাদের যে ঐতিহ্যবাহী ধারা সম্রাট অশোক থেকে শুরু করে আকবরের সময়কাল পর্যন্ত অনুসৃত হয়েছিল, ইংরেজ ঔপনিবেশিক আমলে,…