ডি. নাথ-এর দৃষ্টিভঙ্গিতে ভারতের পরিকল্পিত অঞ্চলসমূহ [The Planning region of India from V. Nath's perspective]
Alborigato
ডি. নাথ-এর দৃষ্টিভঙ্গিতে ভারতের পরিকল্পিত অঞ্চলসমূহ [The Planning region of India from V. Nath's perspective]
ডি. নাথ-এর দৃষ্টিভঙ্গিতে ভারতের পরিকল্পিত অঞ্চলসমূহ [The Planning region of India from V. Nath's perspective] ভারতকে পরিকল্পিতভাবে আঞ্চলিকীকরণের ক্ষেত্রে V. Nath-এর অবদান বিশেষভাবে উল্লখযোগ্য। সামগ্রিক ভাবে ক্ষেত্রীয় পরিকল্পনার দৃষ্টিভঙ্গিকে পরিপূর্ণ রূপ দিতে 1965 খ্রিস্টাব্দে V. Nath মূলত যে-দুটি বিশেষ ধ্রুবক(Constants) নির্বাচন করেছিলেন, সেগুলি ছিল- [a] ভারতের আঞ্চলিক প্রাকৃতিক বৈশিষ্ট্যাবলি এবং [b] দেশে প্রাপ্ত সম্পদ ও সম্পদকেন্দ্রিক ভূমি ব্যবহার প্রণালী। অবশ্য তার এই শ্রেণিবিভাজনের প্রচেষ্টায় Planning Commission (1964 খ্রিস্টাব্দ) বেশ কিছু পূর্ব নির্ধারিত বিষয় (যেমন-রাজ্য সীমানা, সম্পদ প্রভৃতি) -কে মান্যতা দিয়েছে। মূলত কমিশনের নির্দেশে অঞ্চল চিহ্নিতকরণের প্রচেষ্টায় V. Nath রাজ্যগুলির সীমানাসংক্রান্ত বিষয়টিকে বিবেচনা করার ক্ষেত্রে দেশের প্রতিটি রাজ্যকে বিভিন্ন জেলাতে এবং জেলাগুলিকে নির্দিষ্ট ব্লকে বিভক্ত করে স্থানীয় স্তরে বিভিন্ন সম্পদ অঞ্চলকে চিহ্নিত করেছিলেন। এই কাজে তিনি অবশ্য অন্যান্য প্রাকৃতিক বিষয় (যেমন-ভূ-প্রকৃতি, মৃত্তিকা, ভূ-তাত্ত্বিক গঠন, বৃষ্টিপাত প্রভৃতি) -গুলিকেও বিশে…