শক্তি সম্পদ খনিজ তেল বা পেট্রোলিয়াম (power Resources Mineral Oil or Petroleum)
Alborigato
শক্তি সম্পদ খনিজ তেল বা পেট্রোলিয়াম (power Resources Mineral Oil or Petroleum)
শক্তি সম্পদ খনিজ তেল বা পেট্রোলিয়াম (power Resources Mineral Oil or Petroleum) ভূমিকা : পেট্রোলিয়ামও একটি জীবাশ্ম জ্বালানি এবং দেশের শিল্প অর্থনীতির উন্নতির পক্ষে একটি অপরিহার্য শক্তিসম্পদ। ভারতকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার খনিজ তেল আমদানি করতে হয়। পেট্রোলিয়ামের উৎপত্তি: গ্রিক 'Petra' অর্থে 'শিলা', Oleum-এর অর্থ তেল অর্থাৎ খনিজ তেল তোলা হল শিলা মধ্যে প্রাপ্ত তেল। কার্বন ও হাইড্রোজেন-এর মিশ্রণে গঠিত বলে একে হাইড্রোকার্বনও বলে। সামুদ্রিক অবক্ষেপের সঙ্গে প্রাণীদেহ চাপা পড়ে ও ওপরের শিলাস্তরের চাপে এবং ভূ-গর্ভের তাপে ক্রমশ তরল পদার্থে পরিণত হয়ে অবশেষে, খনিজ তেল-এ পরিণত হয়েছে। সেজন্য একে জীবাশ্ম জ্বালানিও (Fossil Fuel)-ও বলে। উপজাত দ্রব্যসমূহ : খনি থেকে যে তেল উত্তোলন হয়, তাকে অপরিশোধিত তেল বা কৃড তেল (Crude oil) বলে। এই তেল শোধনাগারে পরিশোধনের সময় বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়। এদের মধ্যে আছে-ভাস, ন্যাপথা, বা পেট্রোল, গ্যাসোলিন ডিজেল, কেরোসিন, পিচ্ছিলকারক তেল (Lubricating oil), মোম, অ্যাসফাল্ট, ভেসলিন,প্যারাফিন ইত্যাদি। গুরুত্ব ও ব্যবহার: সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যবহার হল-…