ভারতে শিল্পায়ন ও শিল্পসমূহ(Industrialisation in India and Industries)

Alborigato
ভারতে শিল্পায়ন ও শিল্পসমূহ(Industrialisation in India and Industries) ভারতের শিল্পায়নের গতি-প্রকৃতি: ভারত উন্নয়নশীল এবং মূলত কৃষি অর্থনীতি নির্ভর দেশ।আধুনিক অর্থ ব্যবস্থায় উন্নতির অন্যতম শর্ত শিল্পোন্নতি। ভারতে বিভিন্ন সময়ে শিল্পায়নের লক্ষে কর্মসূচী গৃহীত হয়েছে। স্বাধীনতার পর ১৯৪৮ সালে প্রথম সুস্পষ্ট শিল্পোন্নয়ন নীতি গৃহীত হয়। এই নীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও শিল্পায়নে উদ্যোগী হতে বলা হয়। ১৯৫৬ সালে গৃহীত শিল্পনীতি সরকারী ক্ষেত্রভুক্ত শিল্পগুলিতে রাজ্যগুলির বিশেষ ভূমিকা এবং পাশাপাশি বেসরকারী শিল্পক্ষেত্রে উন্নয়নের গুরুত্ব আরোপিত হয়। শিল্পায়নে প্রতিবন্ধকতা: ১৯৬০ ও ৭০-এর দশক পর্যন্ত ভারতের শিল্পে উন্নতিতে বিশেষ কোনো উল্লেখ যোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। লাইসেন্স প্রদানে অতিরিক্ত কড়াকড়ি, সরকার নিয়ন্ত্রিত কতিপয় বৃহৎশিল্প ছাড়া অধিকাংশই ছিল ক্ষুদ্রশিল্প যেগুলির তেমন কোনো প্রযুক্তিগত সহায়তা ছিল না, অভাব ছিল প্রশিক্ষিত শ্রমশক্তির। আমদানী-রপ্তানীতে অতিমাত্রায় নিয়ন্ত্রণ, অতি উচ্চ আমদানী শুল্ক শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অন্তরায় ছিল। ১৯৮০-র দশক থেকে অতিমাত্রায় কৃষি নির্…

একটি মন্তব্য পোস্ট করুন