জনসংখ্যার অর্থনৈতিক গঠন (Economic Composition of Population)
জনসংখ্যার অর্থনৈতিক গঠন (Economic Composition of Population) ভারতীয় জনসংখ্যাকে জাতিগত ও ভাষাগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যেমন শ্রেণিবিভাগ করা যায় তেমনি অর্থনৈতিক পরিকাঠামোর ভিত্তিতেও ভারতীয় জনসংখ্যাকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। অর্থনৈতিক পরিকাঠামো বলতে প্রধানত জনগণের পেশাগত বণ্টন, কর্মসংস্থান দারিদ্র্য, বেকারত্ব, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, প্রভৃতি দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত। পেশাগত বণ্টন 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা 121 কোটি 19 লক্ষ 34 হাজার 422 জন। এর মধ্যের কোটি মানুষ বিভিন্ন কর্মে নিযুক্ত আছেন। আমাদের দেশের মোট জনসংখ্যার 72.2% গ্রামে 27.8% শহরে বসবাস করেন। গ্রামের সিংহভাগ মানুষ প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ বিশেষত কৃষিকাজে নিযুক্ত থাকেন। তবে গ্রামের সমস্ত মানুষই কৃষিকাজে নিযুক্ত হন না। গ্রামের কিছু লোক চাকরি ও অন্যান্য কাজে নিয়ন্ত্র থাকেন। ভারতের গ্রামীণ জনসংখ্যার প্রাথমিক, গৌণ ও তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপে অসমানভাবে নিযুক্ত আছেন। নগরবাসীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্তরের কাজকর্মে বেশি নিযুক্ত হতে দেখা যায়। কর্মসংস্থান : ভারতের প্রায় ৩০% মানুষ প্রত্যক্ষভাবে কৃষিকাজের সঙ…