সুন্দরবনের জীব বৈচিত্র হ্রাসের কার
সুন্দরবনের জীব বৈচিত্র হ্রাসের কারণ (১) জলের লবনতা বৃদ্ধি- নদীগুলি বর্তমানে আর সেই পরিমাণে স্বাদুজল বহন করে আনে না। গঙ্গা নদীর উর্ধ্বতর প্রবাহে এত অধিক সেচখাল খনন করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার প্রভৃতি রাজ্যে যে নদীতে স্বাদু জলের আসার পরিমাণ কমে গেছে, লবণতা বৃদ্ধির এটি উল্লেখযোগ্য একটি কারণ। (২) নিওটেক্টনিক মুভমেন্ট (Neo tectonic movement) নব্য ভূ-গাঠনিক আন্দোলনের ফলে সুন্দরবন বাংলাদেশের দিকে কিঞ্চিৎ কাত হয়ে গেছে যার ফলে স্বাদু জলপ্রবাহ অনেক বেশি পরিমাণে বাংলাদেশে সুন্দরবনের দিকে চলে যাচ্ছে, ভারতীয় সুন্দরবনে স্বাদু জলের পরিমাণ কমে নদীর জলে লবণতা বৃদ্ধির অন্যতম কারণ হয়েছে এবং এর ফলে লবণতা সহ্য করতে পারে না এরূপ প্রাণী ও উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। (৩) চোরা শিকার- চোরা শিকারীদের উপদ্রবে কমতে বসেছে বিভিন্ন হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য প্রাণী। বিলুপ্ত হতে বসেছে বেশ কিছু প্রজাতির বৃক্ষ। সুন্দরী বৃক্ষ বর্তমানে প্রায় বিরল। (৪) প্রাকৃতিক দুর্যোগ- বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়, বিশেষত আয়লা, আমফান সুন্দরবনের ম্যানগ্রোভ বৃক্ষের অনেকখানি ক্ষতিসাধন করেছে…