এশিয়া ও আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ
এশিয়া ও আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ 1950 খ্রিস্টাব্দের পর থেকে এশিয়া এবং আফ্রিকা মহাদেশে বেশ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই দুই মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি হল- (i) চিকিৎসাক্ষেত্রে প্রভূত উন্নতির ফলে মৃত্যুহার কমে যাওয়া। (ii) এই দুই মহাদেশে জন্মহার অধিক ছিল এই সময়। (iii) এশিয়া মহাদেশে নগরায়ণের হার খুব বেশি ছিল। (iv) অর্থনৈতিক অগ্রগতি এবং দারিদ্র্য দূরীভূত হওয়ার ফলে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ দেখা দেয়। জনসংখ্যা বৃদ্ধির এটিও একটি উল্লেখযোগ্য কারণ। (v) সবুজ বিপ্লবের ফলে ভারতে কৃষিতে খুব উন্নতি ঘটে। এর ফলে কৃষিক্ষেত্রে শ্রমিকের জোগান দরকার হয়। ফলে কৃষক পরিবারগুলিতে পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়। (vi) ইউরোপ এবং উত্তর আমেরিকায় মানুষের পাড়ি দেওয়ার ওপর নানারকমের বিধিনিষেধ ছিল। ( vii) এশিয়ার পশ্চিমভাগে এবং উত্তর আফ্রিকায় খনিজ তেলক্ষেত্র আবিষ্কারের ফলে অন্যান্য মহাদেশের হয়। (viii) অশিক্ষা ও কুসংস্কার জনসংখ্যা বৃদ্ধির অপর উল্লেখযোগ্য কারণ। ইউরোপের জনসংখ্যা: 1950 খ্রিস্টাব্দের পর ইউরোপ মহাদেশের জনসংখ্যা খুব ধীর গতিতে বৃদ্ধি পেতে থাকে। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1%…