যন্ত্রশিল্পের অবস্থানের ওপর পরিবহন ও পরিবহন মাধ্যমের প্রভাব(Influence of Transport and their Modes on Location of Industries)

যন্ত্রশিল্পের অবস্থানের ওপর পরিবহন ও পরিবহন মাধ্যমের প্রভাব(Influence of Transport and their Modes on Location of Industries) পরিবহন মাধ্যমগুলিকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়, যেমন (1) সড়ক পরিবহন, (2) রেল পরিবহন, (3) জল পরিবহন ও (4) বিমান পরিবহন। (1) সড়ক পরিবহন বা রোড ট্রান্সপোর্ট (Road transport):  অল্প দূরত্বের মধ্যে স্বল্প পরিমাণ মালের জন্য সড়ক পরিবহন সবচেয়ে লাভজনক মাধ্যম। সড়ক পথে, একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত লরি, টেম্পো, ট্রলিভ্যান, রিক্সা প্রভৃতি মাধ্যমের পরিবহন ভাড়া বাবদ প্রত্যক্ষ ব্যয়, রেল, জাহাজ প্রভৃতি মাধ্যমগুলির তুলনায় অনেক কম (2) রেল পরিবহন বা রেল ট্রান্সপোর্ট (Rail transport):  দেশের ভেতরে কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে মাঝামাঝি দৈর্ঘ্যের দূরত্বের মধ্যে প্রচুর ভারী মাল পরিবহনের জন্য রেল। ব্যবস্থা, সড়ক পরিবহন ব্যবস্থার তুলনায় সস্তা, কার্যকর এবং লাভজনক । এখানে উল্লেখ করা যেতে পারে যে, স্বল্প দূরত্বের জন্য রেল পরিবহনের খরচ সড়ক পরিবহনের তুলনায় বেশি। তবে কোন্ নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সড়ক পরিবহন লাভজনক এবং কতখানি দূরত্বের মধ্যে রেল পরিবহন সস্তা, এই দূরত্ব-নির্ধারক হিসাব এক-এক দেশে, এক…

একটি মন্তব্য পোস্ট করুন