পরিবহন ব্যয় (Transport cost)

পরিবহন ব্যয় (Transport cost)
পরিবহন ব্যয় (Transport cost) ■ পরিবহন ব্যয় ও সরবরাহ ব্যয়:  মাল পরিবহনের জন্য যানবাহনের ভাড়া বাবদ প্রত্যক্ষ খরচকে "পরিবহন ব্যয়" বা "ফ্রেট কস্ট" (freight cost) বা "ট্রান্সপোর্ট কস্ট" (transport cost) বলে। তবে শুধুমাত্র যানবাহন ভাড়া করলেই মালপত্র স্থানান্তর করা যায় না। কুলিভাড়া, প্যাকিং খরচ (packing), বিমা, নিয়মিত শ্রমিকের মজুরি ইত্যাদি খাতেও পরিবহন বাবদ আরও কিছু খরচ হয়। সম্পদশাস্ত্রের পরিভাষায় পরিবহন ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলে, মোট পরিবহন ব্যয়কে সরবরাহ ব্যয় বা ট্রান্সফার কস্ট (transfer cost) বলে [তথ্যসূত্র: Smith, D.M., (1971). Industrial Location; An Economic Geographical Analysis ]। বিভিন্ন ধরনের পরিবহন ব্যয়-কাঠামো (Types of structure of freight rates):  পরিবহন ব্যয় কাঠামো তিন প্রকার, যেমন (1) দূরত্বের আনুপাতিক পরিবহন ব্যয় (mileage rate বা line-haul cost); (2) আঞ্চলিক সমপরিবহন ব্যয় (blanket rate) এবং (3) দূরত্ব-নিরপেক্ষ পরিবহন ব্যয় (postage stamp rate)। (1) দূরত্বের আনুপাতিক পরিবহন ব্যয়ঃ  পরিবহন ব্যয় যেখানে দূরত্বের অনুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ দূরত্ব ও প…

একটি মন্তব্য পোস্ট করুন