ব্যক্তি ও পারিবারিক ভোগব্যয়ের নিয়ন্ত্রক (Controls of personal and family consumption expenditure)
ব্যক্তি ও পারিবারিক ভোগব্যয়ের নিয়ন্ত্রক (Controls of personal and family consumption expenditure): ব্যক্তিগত ও পারিবারিক স্তরে ভোগব্যয়ের আটটি নিয়ন্ত্রক আছে, যেমন (1) ব্যক্তিগত বা পারিবারিক আয়, (2) ভোগ্যপণ্যের দাম, (3) পরিবারের সদস্য সংখ্যা, (4) ভোগের অভ্যাস, (5) পারিবারিক সম্পত্তির পরিমাণ, (6) প্রদর্শন প্রভাব, (7) সুদের হার ও (৪) বিজ্ঞাপনের প্রভাব। (1) ব্যক্তিগত ও পারিবারিক আয় (Personal and Family Income): কোনো ব্যক্তির বা তার পরিবারের ভোগব্যয়ের ক্ষমতা প্রত্যক্ষভাবে ওই ব্যক্তি ও তার পারিবারিক আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ যে ব্যক্তি বা পরিবারের আয় যত বেশি, তার ভোগব্যয় করার ক্ষমতা তত বেশি। (2) ভোগ্যপণ্যের দাম (Price of Commodities) : ভোগ্য পণ্যের দাম বা মূল্যসূচক বৃদ্ধি পেলে এবং ব্যক্তি ও পরিবারের আয় অপরিবর্তিত থাকলে, উপভোক্তা সমপরিমাণ ব্যয় করে তুলনামূলকভাবে অল্প ভোগ্যপণ্য ক্রয় করতে সমর্থ হয়। ভোগ্যপণ্যের দাম কমলে ঠিক বিপরীত ঘটনা ঘটে অর্থাৎ ভোগ্যব্যয় বৃদ্ধি পায়। (3) পরিবারের সদস্য সংখ্যা (Size of the Family): পরিবারের সদস্য সংখ্যা ও পরিবারের উপার্জনশীল ব্যক্তির সংখ্যার ওপর ভোগব্যয় নির্ভর করে। …