নিস্তব্ধ উপত্যকা আন্দোলন [Silent Valley Movement ]
নিস্তব্ধ উপত্যকা আন্দোলন [Silent Valley Movement ] নিস্তব্ধ উপত্যকা আন্দোলন হল ভারতের বুকে সৃষ্টি হওয়া অন্যতম প্রধান ব্যাপক ও সংগঠিত পরিবেশীয় আন্দোলন। এই আন্দোলনটি নিস্তব্ধ উপত্যকাকে রক্ষার উদ্দেশ্যে গড়ে উঠেছিল বলে এর এরূপ নামকরণ। এই নিস্তব্ধ উপত্যকাটি ভারতবর্ষের কেরালা রাজ্যের পালঘাট জেলায় অবস্থিত। কেরালা রাজ্যের পালঘাট পাহাড়ি অঞ্চলে কুন্তি নদীর উপত্যকা অংশে ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য পরিবেশ অতি নির্জন, নিস্তব্ধ ও শান্ত হওয়ায় এই অঞ্চলকে নিস্তব্ধ উপত্যকা বা সাইলেন্ট ভ্যালি বলা হয়। এই অঞ্চলের আয়তন প্রায় 8592 হেক্টর। ভারতের এই নিস্তব্ধ উপত্যকার মধ্যে রয়েছে প্রায় 1100 উদ্ভিদ প্রজাতি এবং অসংখ্য অতিবিরল, বিপদসংকুল, লুপ্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতি। নিস্তব্ধ উপত্যকা অঞ্চলের প্রধান নদী হল কুস্তি নদী। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে এই কুত্তি নদীর ওপর বাঁধ নির্মাণ করে কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদ প্রায় ৪০০ হেক্টর বনভূমি নষ্ট করে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের এক বৃহৎ পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করে। এই বাঁধ নির্মাণের ফলে এই অরণ্যের বহু অংশের জলমগ্ন হয়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা লক্ষ…