বাস্তুতন্ত্রের সংজ্ঞা ও ধারণা (Definition and Concept of Ecosystem)

বাস্তুতন্ত্রের সংজ্ঞা ও ধারণা (Definition and Concept of Ecosystem)
বাস্তুতন্ত্রের সংজ্ঞা ও ধারণা (Definition and Concept of Ecosystem) :  পৃথিবীতে নানান ধরনের জীবের (উদ্ভিদ ও প্রাণী) অস্তিত্ব চোখে পড়ে। কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতির এবং ওই স্থানের অজীব উপাদানসমূহের মধ্যে একটি পারস্পরিক মেলবন্ধন বা সম্পর্ক গড়ে ওঠাকে বাস্তুতন্ত্র বলা হয়। বাস্তুতন্ত্র শব্দটি ইকোসিস্টেম' শব্দের বাংলা পরিভাষা। জীববিজ্ঞানের যে শাখায় জীব এবং পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়, তাকে 'বাস্তুবিদ্যা' বা 'ইকোলজি' (Ecology) বলে।  বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হল প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ অথবা Ecological System-এর সংক্ষিপ্তরূপ। এটি জীবজগৎ এবং তার চারপাশের ভৌত পরিবেশকে নিয়ে গঠিত একটি কার্যকরী একক, যেখানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ পরস্পরের সঙ্গে এবং তাদের পারিপার্শ্বিক ভৌত পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্কে আবদ্ধ থাকে। Ecosystem” শব্দটি 1935 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এ. জি. ট্যান্সলে (A. G. Tansely) ব্যবহার করেন। ‘Ecosystem’ শব্দটি দুটি শব্দের সম্মিলিত রূপ। 'Eco' শব্দের অর্থ পরিবেশ বা 'Environment' ও 'System&#…

একটি মন্তব্য পোস্ট করুন