চিলকা আন্দোলন [Chilka Movement ]
চিলকা আন্দোলন [Chilka Movement ] ভারতবর্ষের বুকে সংঘটিত হওয়া পরিবেশবাদী আন্দোলনগুলির মধ্যে এক অনন্য আন্দোলন হল চিলকা বাঁচাও আন্দোলন। এই আন্দোলনটি ভারতের পরিবেশগত সুরক্ষামূলক আন্দোলনের ক্ষেত্রে এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে। চিলকা হল ভারতবর্ষের ওড়িশা রাজ্যের এক প্রাকৃতিক সৌন্দর্যশোভিত এবং পরিবেশগত ভারসাম্যে সুসমৃদ্ধ উপহ্রদ বিশেষ। ভারতের বুকে ব্যবসায়ী টাটা কোম্পানির দ্বারা সম্ভাব্য বর্জ্য সমৃদ্ধ জল দূষণের কবল থেকে চিলকা উপহ্রদকে সুরক্ষিত করার লক্ষ্যে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনই চিলকা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। ভারতের চিলকা উপহ্রদে টাটা কোম্পানির বাগদা চিংড়ি মাছ চাষের একটি প্রকল্প গঠনের পরিকল্পনাই চিলকা বাঁচাও আন্দোলনের প্রেক্ষাপট রচনা করেছে। এই আলোচ্য প্রকল্পে স্থানীয় প্রচুর সংখ্যক বেকার যুবকদের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হয় । কিন্তু এই প্রকল্পটির ফলে স্থানীয় জেলেদের চিলকা উপহ্রদে মাছ শিকার করা নিষিদ্ধ হয়ে যাবে। এছাড়াও এই উপহ্রদের জলে চিংড়ি মাছের খাদ্য হিসাবে যে পচনশীল গেজিয়ে ওঠা খাদ্যসার ও পুষ্টিদ্রব্য মেশানো হবে, তাতে এই উপহ্রদের জলে দূষণ ঘটবে। আবার অন্যদিকে, এই …