এপিকো আন্দোলন [Appiko Movement]

এপিকো আন্দোলন [Appiko Movement] ভারতবর্ষের উত্তরাখন্ড রাজ্যের চিপকো আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতে নিস্তব্ধ উপত্যকা আন্দোলনের পর এক নতুন পরিবেশগত আন্দোলন সৃষ্টি হয়, এই আন্দোলনই এপিকো আন্দোলন নামে সুপরিচিত। গড়োয়াল হিমালয়ের চিপ্‌কো আন্দোলন দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উত্তরে অবস্থিত কর্ণাডা জেলার অধিবাসীদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। 1983 সালে ভারতের কর্ণাটক রাজ্যের সিরসি অঞ্চলের সলকানি বনাঞলে এপিকো আন্দোলনের সূত্রপাত ঘটে।  উক্ত সময়ে আলোচ্য অঞ্চলে টিম্বার কোম্পানির ঠিকাদাররা যখন কলশ গাছ কাটতে আসে তখন ওই অঞ্চলের অধিবাসীগণ কলশ গাছগুলিকে জড়িয়ে ধরে বনভূমি ধ্বংস ও প্লাবিত হওয়ার আশঙ্কায় এক মহা আন্দোলনে শামিল হন, এই আন্দোলনই 'এপিকো আন্দোলন' নামে পরিচিত। কন্নড় ভাষায় 'এপিকো' শব্দের অর্থ হল আলিঙ্গন করা। এপিকো আন্দোলন ভারতের কর্ণাটক রাজ্যের চারটি পাহাড়ি জেলায় প্রসারিত হয়েছিল। পূর্বঘাট পর্বতের তামিলনাড়ু রাজ্যের বেশ কিছুটা অংশে এপিকো আন্দোলনের প্রভাব প্রতিফলিত হয়। পরবর্তী সময়ে তা ভারতের গোয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।  এপিকো আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন প…

একটি মন্তব্য পোস্ট করুন