ভারতে কৃষি ঋণের উৎস (Sources of Agricultural Credit in India)
ভারতে কৃষি ঋণের উৎস (Sources of Agricultural Credit in India)
ভারতে কৃষি ঋণের উৎস (Sources of Agricultural Credit in India) : ভারতে কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কাজের উদ্দেশ্যে ঋণ সরবরাহের উৎসগুলিকে দু-ভাগে ভাগ করা হয়— (ক) অপ্রাতিষ্ঠানিক বা বেসরকারি উৎস এবং (খ) প্রাতিষ্ঠানিক উৎস। গ্রামীণ ঋণের ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলির মধ্যে প্রধান হল- (i) গ্রামীণ মহাজন, (ii) জমিদার ও জোতদার, (iii) আত্মীয়স্বজন, (iv) ব্যবসায়ী, (v) কমিশন এজেন্ট। অপরদিকে, ঋণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উৎসগুলি হল – (i) সমবায় প্রতিষ্ঠান, (ii) সরকার, (iii) বাণিজ্যিক ব্যাংক, (iv) আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। [ক] অপ্রাতিষ্ঠানিক বা বেসরকারি উৎস : ভারতে গ্রামীণ ঋণ সরবরাহের ক্ষেত্রে 1951 সালে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলির অবদান (মোট ঋণের প্রায় 93 শতাংশ) ছিল সর্বাধিক। বেসরকারি অপ্রাতিষ্ঠানিক উৎসগুলির মধ্যে ঋণ সরবরাহের ক্ষেত্রে প্রভুত্ব করত কৃষিজীবী মহাজন ও পেশাদার মহাজনগণ। মোট গ্রামীণ ঋণের 71 শতাংশেরও বেশি এরাই সরবরাহ করত। মোট কথা, এরা সামগ্রিকভাবে গ্রামীণ অর্থ ও ঋণব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দরিদ্র কৃষিজীবীদের যথেচ্ছভাবে শোষণ করত। এ ছাড়া, ঋণ সরবরাহের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উৎসগুলির ভূমিকা…