বিভিন্ন উদ্দেশ্যে ভূমির ব্যবহার (Land use for various purposes)

বিভিন্ন উদ্দেশ্যে ভূমির ব্যবহার (Land use for various purposes)
বিভিন্ন উদ্দেশ্যে ভূমির ব্যবহার (Land use for various purposes) • কি কি উদ্দেশ্যে ভূমির ব্যবহার হয়ে থাকে? ভূমির ব্যবহার বহু উদ্দেশ্যে করা হয়। ভূমির মুখ্য ব্যবহারগুলি হল কৃষিকাজ, বসতিবিস্তার, অরণ্যে কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহ, তৃণাঞ্চলে পশুপালন, খনি অঞ্চলে খনিজ উত্তোলন, উপযুক্ত ক্ষেত্রে শিল্পাঞ্চল সৃষ্টি এবং এই সকলের জন্য পরিবহন পথ গড়ে তোলা ইত্যাদি। ১.কৃষিকার্য (Agriculture) :  ভূমির সর্বাধিক ও সর্বব্যাপক ব্যবহার দেখা যায় কৃষিকাজে। পৃথিবীর সমতল ভূমির অধিকাংশে, এমনকি পর্বত ও মালভূমির স্বল্প ঢাল বিশিষ্ট অঞ্চলে ধাপ কেটে কৃষিকার্য দেখা যায়। ভারত ও বাংলাদেশে মোট ভূমিভাগের যথাক্রমে ৫৬ ও ৬৬ শতাংশ কৃষিকার্যে নিযুক্ত। তবে বিশ্বের মোট ভূমিভাগের মাত্র ১০ শতাংশে কৃষিকাজ হয়। এর কারণ সামগ্রিকভাবে বিশ্বে কর্ষণযোগ্য ভূমির অভাব। মরুভূমি, মেরুপ্রদেশ কৃষিকাজের অনুপযুক্ত। নিরক্ষীয় ও অন্যান্য বনাঞ্চলের সুরক্ষা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয়। কৃষিভূমির সীমাবদ্ধতার অন্যতম কারণ এগুলি। ২. বসতিবিস্তার (Growth of Settlement) :  জনসংখ্যার বৃদ্ধির ফলে বসতিবিস্তার একটি স্বাভাবিক ঘটনা। কৃষিকাজ…

একটি মন্তব্য পোস্ট করুন