ভারতীয় অর্থব্যবস্থায় কৃষির গুরুত্ব [Importance of Agriculture in Indian Economy ]
ভারতীয় অর্থব্যবস্থায় কৃষির গুরুত্ব [Importance of Agriculture in Indian Economy ]
ভারতীয় অর্থব্যবস্থায় কৃষির গুরুত্ব [Importance of Agriculture in Indian Economy ] ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। পরিকল্পনার ছয় দশকে ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রে শিল্পায়ন ঘটলেও, কৃষি এখনও ভারতীয় অর্থনীতিতে একটি প্রধান স্থান অধিকার করে রয়েছে। বর্তমানেও ভারতীয় কৃষিক্ষেত্রে দেশের বৃহত্তম শিল্প হিসাবে মোট কর্মরত জনসংখ্যার প্রায় 65 শতাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত রয়েছে। অর্থাৎ, ভারতে শিল্পোন্নয়ন হওয়া সত্ত্বেও এর গুরুত্ব বিশেষ হ্রাস পায়নি, এই কারণেই ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় কৃষিক্ষেত্রের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের অর্থনৈতিক জীবনে কৃষির গুরুত্ব কতটা তা ব্যাখ্যা করা যায় নিম্নলিখিত বিষয়গুলি থেকে— [1] ভারতের জাতীয় আয়ে কৃষির অবদান : 1950-51 সালে ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনে কৃষির অবদান ছিল 56.5%। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে জাতীয় আয়ে কৃষির অবদান ক্রমশ হ্রাস পেতে থাকে। যদিও পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলির সঙ্গে তুলনা করলে দেখা যায় যে, সমস্ত উন্নত দেশগুলিতে জাতীয় আয়ে কৃষিক্ষেত্রের অবদান 5 শতাংশেরও কম। বর্তমানে ভারতের জাতীয় আয়ে কৃষি…