স্থানান্তর কৃষি (Shifting Cultivation)

যে ভ্রাম্যমান কৃষি ব্যবস্থায় অনুন্নত জনগোষ্ঠী প্রাচীন পদ্ধতিতে জীবিকার প্রয়োজনীয় ফসল উৎপাদন করে এবং এই ফসল উৎপাদনের জমি নির্বাচনে এক স্থান থেকে...
স্থানান্তর কৃষি (Shifting Cultivation) • সংজ্ঞাঃ  যে ভ্রাম্যমান কৃষি ব্যবস্থায় অনুন্নত জনগোষ্ঠী প্রাচীন পদ্ধতিতে জীবিকার প্রয়োজনীয় ফসল উৎপাদন করে এবং এই ফসল উৎপাদনের জমি নির্বাচনে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, সেই কৃষিব্যবস্থাকে স্থানান্তর কৃষি বা অস্থায়ী ভ্রাম্যমান প্রাচীন কৃষিব্যবস্থা বলে। • অবস্থানঃ  ক্রান্তীয় অঞ্চলের আমেরিকা মহাদেশ, মধ্য আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে এই পদ্ধতি অনুসৃত হয়। ভারতে উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলে ঝুম চাষ (Jhum cultivation ) এই স্থানান্তর কৃষিরই অন্তর্গত। স্থানান্তর কৃষির বৈশিষ্ট্যঃ কৃষি পদ্ধতিঃ  এই কৃষিব্যবস্থায় সম্প্রতি পরিষ্কৃত জমিতে দু'তিন বছর একাদিক্রমে ফসল উৎপাদন করে ভ্রাম্যমান কৃষক গোষ্ঠী একটি কৃষিজমি ছেড়ে অপর একটি কৃষিযোগ্য জমির জঙ্গল কেটে পুড়িয়ে (Slash and Burn Cultivation) এই ছাই মাটিতে মিশিয়ে দিয়ে চাষ করে। একে স্ল্যাশ অ্যান্ড বার্ণ কাল্টিভেশনও বলে। তবে প্রকৃতপক্ষে এতে কিছু পটাশ যুক্ত হলেও জমির জৈব পদার্থ নষ্ট হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ঢালু জমিগুলো বনভূমি বা ঘাস জঙ্গলে ঘেরা ও বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে। ব…

একটি মন্তব্য পোস্ট করুন