ক্রোমিয়াম (Chromium)
ক্রোমিয়াম (Chromium) ■ সংকেত : (Cr); মৌলিক পদার্থ (element); পারমাণবিক ভর (A. W) 51.996; পারমাণবিক সংখ্যা (AL. No.) 24; আপেক্ষিক গুরুত্ব (S.G.) 692; গলনাঙ্ক (m.p.) 1890° সে.। ক্রোমিয়াম ধাতব খনিজ পদার্থ। লৌহ-সংকর ধাতু হিসাবে ক্রোমিয়ামের ব্যবহার অত্যন্ত ব্যাপক। সম্পদগত বৈশিষ্ট্য অনুসারে ক্রোমিয়াম অপুনর্ভব (non-renewable), ক্ষয়িষ্ণু এবং ভারহ্রাসমান (weight-loosing) সামগ্রী। ক্রোমাইট (Chromite) আকরিক থেকে ক্রোমিয়াম পাওয়া যায়। ক্রোমিয়ামের আর কোনো আকরিক নেই। ক্রোমিয়ামের ব্যবহার : উন্নতমানের ইস্পাত ও স্টেনলেস স্টীল উৎপাদনের অন্যতম উপাদান হল ক্রোমিয়াম। ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম মিশ্রিত করে দৃঢ়, কঠিন, উজ্জ্বল ও চৌম্বক শক্তিসম্পন্ন ফেরোক্রোম (Ferrochrome) প্রস্তুত করা যায়। এ জাতীয় মিশ্র ধাতু ঘর্ষণ ও অক্সিডেশন (Oxidation) প্রতিরোধী। (1) শতকরা 5 ভাগের কম ক্রোমিয়াম ও সামান্য নিকেল মিশ্রিত ইস্পাত যানবাহনের এঞ্জিন, রেললাইন, সমরাস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করা হয়। (2) মোট শতকরা 3-12 ভাগ ক্রোমিয়াম, অল্প মলিবডেনাম এবং ট্যাংস্টেন মিশ্রিত করে যে ইস্পাত পাওয়া যায়, সেই মিশ্রধাতু দ্রুতগতির য…